বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গোপনে দাওয়াত, নতুন আলোর যাত্রা গলাপানিতে নেমে খাল পরিষ্কার করে প্রশংসিত এমপি মুফতি মুহাম্মদুল্লাহ বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি

নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দক্ষ, আদর্শ ও যুগোপযোগী মুয়াল্লিম তৈরির লক্ষ্যে ‘মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স-২০২৬’-এ ভর্তি কার্যক্রম শুরু করেছে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ। নূরানী, নাজেরা ও কুরআন শিক্ষাদানে আগ্রহী এবং নিজেকে দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে তুলতে চান—এমন ব্যক্তিদের জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বোর্ডের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের নূরানী ও কুরআন শিক্ষাদানের আধুনিক ও কার্যকর পদ্ধতির পাশাপাশি বিভিন্ন মৌলিক বিষয়ে পাঠদানের কৌশল শেখানো হবে।

কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষকমণ্ডলীর মাধ্যমে পাঠদান করা হবে। এর মধ্যে রয়েছে নূরানী ও কুরআন শিক্ষাদানের আধুনিক পদ্ধতি, আরবি, বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষাদানের কৌশল এবং মাদরাসা ও মক্তবে পাঠদানের উপযোগী প্রয়োজনীয় প্রস্তুতি।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের খেদমতের সুযোগ তৈরির বিষয়েও উদ্যোগ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কোর্সে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

যোগাযোগ:

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।

ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে— ০১৭৩৩-৭১৫৬৭৮; ০১৭৬৫-৪৫৫৬৩৬; ০১৭২৯-১৫৫১৮৬; ০২-২২৩৩২৯৯১৬ নাম্বারসমূহে।

নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ জানিয়েছে, ইসলামী শিক্ষা বিস্তার এবং দক্ষ ও আদর্শ মুয়াল্লিম তৈরির লক্ষ্যে তাদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে কুরআন শিক্ষাদান কার্যক্রমে আরও দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ