রাজধানীর ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্দেশনা অমান্য করে ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা করলে মামলা ও আইনানুগ ব্যবস্থাসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, সড়কবাতি, রাজস্ব আদায় ও ফুটপাত দখলমুক্তকরণে পরিচালিত সমন্বিত অভিযানকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অভিযানে সেগুনবাগিচা ও আশপাশের এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জনসাধারণের চলাচলের জায়গা দখল করে পরিচালিত ভ্রাম্যমাণ দোকান ও অন্যান্য অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থà