শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

মানবতার মুখোশ উন্মোচন করেছে ফিলিস্তিন: শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জননন্দিত ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনা। তিনি বলেন, “পুরো পৃথিবী যেন গাজার চারপাশে বসে আছে, আর এই ছোট্ট ভূখণ্ডটুকুতে মানুষকে ধীরে ধীরে হত্যা করা হচ্ছে।”

তিনি এসব কথা বলেন গত ৪ অক্টোবর (শনিবার) দক্ষিণ কোরিয়ার সংউরি মসজিদ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ৩য় বার্ষিক ইসলামিক কনফারেন্সে, যেখানে বিষয় ছিল ‘মুসলিম আত্মপরিচয় সংরক্ষণ ও আধুনিক যুগের চ্যালেঞ্জ’। অনুষ্ঠানে ড. মিজানুর রহমান আজহারী সহ অন্যান্য আলোচক উপস্থিত ছিলেন।

শায়খ আহমাদুল্লাহ প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বলেন, “মুসলিম পরিচয় কেবল নাম বা বংশের জন্য নয়, এটি একটি মহান দায়িত্ব। প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। মুসলমানদের উচিত ঈমানের ওপর দৃঢ় থাকা এবং আধুনিক বিশ্বের সকল চ্যালেঞ্জের মুখে নিজের আত্মপরিচয় বজায় রাখা।”

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে মুসলিম পরিচয় ও তাকওয়ার সাথে সততার জীবনযাপন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ