শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ফোনের ওয়ালপেপারে আল্লাহ তাআলার নাম দেওয়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোনের ওয়ালপেপারে আল্লাহ্ তাআলার নাম বা কুরআন মাজিদের কোনো আয়াত রাখা যাবে কি? আর যদি সরাসরি আরবীতে না হয়ে বাংলা বা ইংরেজি অনুবাদ হয়, তবুও কি কোনো সমস্যা হবে?

উত্তর: ফোনের ওয়ালপেপারে আল্লাহ তাআলার নাম, কাবা শরীফের ছবি বা কুরআনের আয়াত রাখা জায়েজ আছে। তবে শর্ত হলো—এসবের কোনো প্রকার অবমাননা যেন না হয়।

যেমন, মোবাইল স্ক্রিনে আল্লাহর নাম ভাসমান অবস্থায় থাকা অবস্থায় সেটি মাটিতে রাখা, পায়ের নিচে পড়ে যাওয়া, অথবা ঐ অবস্থায় বাথরুমে যাওয়া ইত্যাদি যেন না ঘটে।

যদি এমন অবমাননার আশঙ্কা থাকে, তবে আল্লাহর নাম, কুরআনের আয়াত বা কাবা শরীফের ছবি-সংবলিত ওয়ালপেপার ব্যবহার না করাই উত্তম।

বাংলা বা ইংরেজি অনুবাদের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য।

ফতওয়া নং: 144503100989
দারুল ইফতা: জামিয়া উলূম ইসলামিয়া, আল্লামা মোহাম্মদ ইউসুফ বানুরি টাউন

والله أعلم بالصواب

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ