শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

আগামী মাসে ঢাকায় আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী ৬ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী নভেম্বর মাসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনে অংশগ্রহণ করতে ঢাকায় আসছেন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত প্রভাবশালী ছয়জন আলেম।

আগত আলেমরা হলেন- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের প্রভাবশালী ধর্মীয় নেতা ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী, দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মাওলানা আবুল কাসেম নোমানি (ভারত), মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী (ভারত), মক্কা শরিফের মাওলানা ওমর হাফিজ মক্কি ও মাওলানা আবদুর রউফ মক্কি।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী বলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরীর আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী ছয় আলেম। আগামী ১৫ নভেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলনে অংশগ্রহণ করবেন তারা।

উবাইদুল্লাহ কাসেমি আরও বলেন, এরইমধ্যে মধুপুরের পীর সাহেব মাওলানা ফজলুর রহমানের পাকিস্তানের বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে তাকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। এ ছাড়া মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী, মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী ও আবুল কাসেম নোমানীসহ অন্য দুজনকেও আনুষ্ঠানিক দাওয়াত দেওয়া হয়েছে। তারা সবাই দাওয়াত কবুল করেছেন।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতি ইমরানুল বারী সিরাজী গণমাধ্যমকে বলেন, খতমে নবুওয়াত সম্মেলন বাস্তবায়নে জোরালো প্রস্তুতি চলছে। সম্মেলনটি সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে আয়োজন করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ