শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ভারত তাদের নিকৃষ্টতা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে: আল্লামা তাকী উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাতের আঁধারে মসজিদের ওপর ভারতের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকী উসমানী। তিনি এটাকে ভারতের কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যায়িত করে এর দ্বারা দেশটি বিশ্বের সামনে নিজেদের নিকৃষ্টতা উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য সবার কাছে দোয়া চান এবং মসজিদে হামলাকারী বেঈমানদের লাঞ্ছিত করতে আল্লাহর দরবারে দোয়া করেন।

বুধবার (৮ মে) রাতে নিজের এক্স হেন্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

আল্লামা তাকী উসমানী লিখেন- ‘ভারত রাতের অন্ধকারে পাকিস্তানের নিরীহ নাগরিক ও মসজিদসমূহের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়ে নিজের নিকৃষ্টতা পুরো বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে।’

সারা বিশ্বে গ্রহণযোগ্য বিশিষ্ট এই ইসলামিক স্কলার বলেন, ‘যারা এই হামলায় শহীদ হয়েছেন, তারা দেশের জন্য জীবন উৎসর্গ করে অমর হয়ে গেছেন।’

পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে তিনি লিখেন- ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সেনাবাহিনী এই জঘন্য আগ্রাসনের প্রতিরোধে যে পদক্ষেপই গ্রহণ করবে, পুরো জাতি তাদের পাশে রয়েছে। সব মসজিদ ও মাদরাসায় তাদের বিজয় ও সহায়তার জন্য আয়াতে কারিমার খতম করে দোয়ার আয়োজন করা হোক।’

মসজিদে হামলাকারী এই বেঈমানরা যেন লাঞ্ছিত হয় আল্লাহর দরবারে সেই দোয়াও তিনি করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা করে। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য মতে, এতে ৩১ জন নিহত হয়েছেন। পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য এবং তার ঘনিষ্ঠ চারজন এই হামলায় শহীদ হয়েছেন। পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে। পাল্টা হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে দেশটি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ