রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৮ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজানে মসজিদে নববীর ইমামের তালিকায় নাম নেই যার হাদি হত্যাকাণ্ড: দায় স্বীকার করে আদালতে রুবেলের জবানবন্দি রিমান্ডের জন্য দুদকে আনা হলো সালমান এফ রহমানকে হঠাৎ লোকালয়ে হরিণ: উদ্ধার করে বনে অবমুক্ত স্থায়ী জায়গায় কার্যক্রম শুরু করতে যাচ্ছে জামিয়া রাহমানিয়া আজিজিয়া ‘অবহেলিত ঢাকা-৫ আসনের মানুষের ভাগ্যের পরিবর্তনে হাতপাখায় ভোট দিন’  ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের গণসংযোগ ও মিছিল নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা জমিয়ত নেতার সঙ্গে ধানের শীষ প্রার্থী মিল্টনের সৌজন্য সাক্ষাৎ হাতপাখায় ভোট দিলে সুশাসন প্রতিষ্ঠা হয় সেটার উদাহরণ কমলনগর: পীর সাহেব চরমোনাই

দ্বীনের পথে অবিচল থাকার দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মোহাম্মদ হুজাইফা ||

মহান আল্লাহ আমাদের মুসলিম বানিয়েছেন। ঈমান দান করেছেন। ঈমানই হলো হাশরের ময়দানে মুক্তি পাওয়ার মাধ্যম। ঈমান নিয়ে যে ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিতে পারবে না সে অবশ্যই জাহান্নামে যাবে। আমরা যেন সর্বদা ঈমান নিয়ে বাঁচতে পারি; সেজন্য রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন।

শাহর ইবনে হাওশাব বলেন, আমি উম্মে সালামা রা. কে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনীন! রাসুল সা. আপনার কাছে অবস্থানকালীন কোন্ দোয়া বেশি পড়তেন? তিনি বলেন, রাসুল সা. এই দোয়া বেশি পাঠ করতেন يا مقلِّبَ القلوبِ ثبِّت قلبي على دينِكَ (হে অন্তরসমূহ পরিবর্তনকারী! আমার অন্তর আপনার দীনের উপর অবিচল রাখুন)

উম্মে সালামা রা. বলেন, আমি রাসুল সা.কে জিজ্ঞেস করেছিলাম– আপনি এই দোয়াটি কেন বেশি পাঠ করেন? রাসুল সা. বলেছিলেন, সকল মানুষের অন্তর আল্লাহর দুই আঙুলের মাঝখানে রয়েছে। তিনি যাকে ইচ্ছা দীনের উপর রাখেন আর যাকে ইচ্ছা বিচ্যুত করেন। (আল্লাহ যেন আমাকেও সবসময় হেদায়েতের উপর অবিচল রাখেন তাই এই দোয়া বেশি পাঠ করি) তিরমিযী, হাদীস নং ৩৫২২

আল্লাহ তায়ালা আমাদেরকে কোরআন শরীফেও দোয়া শিখিয়েছেন– رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا (হে আমাদের প্রভু! হেদায়েত দান করার পর আমাদের অন্তর বক্র করে দিয়েন না।)

আমরা সর্বদা ঈমানের উপর অবিচল থাকার জন্যে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ