শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন আজ বুধবার (১১ মার্চ) ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে কেন্দ্র করে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে প্রথম অধিবেশনের কার্যপ্রণালি, সভাপতি নির্বাচন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার পদ নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরাই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। এই প্রস্তাবের বিষয়ে জামায়াতে ইসলামী চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও আজ বিরোধী দলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে পারে।

বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের সঙ্গে প্রথম অধিবেশনের কার্যক্রম ও দলীয় কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করছেন সংসদ নেতা। এ বিষয়ে বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হতে পারে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ