প্রখ্যাত ওয়ায়েজ ও বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বলেছেন, ইসলামি শরিয়তের পাঁচটি স্তম্ভের গুরুত্বপূর্ণ একটি হলো জাকাত। এটা ইসলামের এমন একটি বিধান— যার দ্বারা মুসলিম উম্মাহর অর্থনৈতিক শক্তি-সমর্থ এবং ধনী গরিবের মাঝে সাধারণ চলাফেরার সামঞ্জস্য ও ভারসাম্য রক্ষা করা হয়। ফলে এটা সামাজিক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত।
আওয়ার ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মাওলানা আইয়ুবী বলেন,
জাকাত হিসাব করে বের করে দেওয়াটাই পরের হককে তার হাতে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ আমল। কেউ যদি জাকাত আদায় না করে— এতে দরিদ্রের হক ও হুকুককে ভক্ষণ করা হয়। আর এমন বদ আমল যাদের হয়—তাদের সম্পদ ও পরিবার উভয়টি ধ্বংসের শিকার হয়। জাকাত আদায়ের মাধ্যমে যেমন দরিদ্রের পরিবারের হেফাজত হয় তেমন যিনি জাকাত আদায় করেন তার সম্পদও আল্লাহ পাকের জিম্মায় চলে যায়।
জাকাতের উপকারিতার কথা তুলে ধà