শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : 

দুর্গাপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (৯ মার্চ) দিনব্যাপী পৌর শহরের প্রেসক্লাব চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকা’।

প্রতিবারের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে সাংবাদিক মাসউদুর রহমান ফকির এর সঞ্চালনায়, সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদারের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, হাফেজ আব্দুল কাদির, হাফেজ ওয়ালী উল্লাহ্, হাফেজ আজিজুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি তাজুল ইসলাম, মুফতি আব্দুল কাদির, হাফেজ খাইরুল ইসলাম, হাফেজ সাদেকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাপ্তাহিক ‘সুসঙ্গ বার্তা পত্রিকার’ সম্পাদক সাংবাদিক জামাল তালুকদার প্রতি বছরই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় অনুভুতি জাগানোর জন্য হামদ নাত ও কুরআন প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। ওনার এ সুন্দর আয়োজনের জন্য আমরা ধন্যবাদ জানাই। এছাড়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেও প্রতি বছর দুর্গাপুর উপজেলায় বিভিন্ন কেটাগরিতে গুণীজনদের সম্মাননা দিয়ে থাকেন। এ মহৎ উদ্যোগ গ্রহণের জন্য আমরা সাংবাদিক জামাল তালুকদারের প্রতি কৃতজ্ঞতা এবং সাপ্তাহিক ‘সুসঙ্গ বার্তার’ সাফল্য কামনা করছি।

আলোচনা শেষে, বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টার। এ সময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা, স্থানীয় সুধীজন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ