শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব হিফজখানার ছাত্র শরীফ ১০ দিন ধরে নিখোঁজ ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন মাওলানা গাজী আতাউর রহমান ‘উলামায়ে দেওবন্দের সংগ্রাম ছিল স্বাধীনতা ও ঈমান রক্ষার আন্দোলন’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি, মৃত্যু ৫৫ ১৫ বছর পূর্ণ হলে এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে ইসি ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে শেষ আশ্রয়স্থলও হারিয়েছেন তারা। এতে বাধ্য হয়ে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফিরছেন তারা।

কয়েকমাস বাস্তুচ্যুত থাকার পর লেবাননের বাসিন্দারা তাদের গ্রামে ফিরতে শুরু করেছেন। ইসরায়েলি হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে শেষ আশ্রয়স্থলও হারিয়েছেন তারা। এতে বাধ্য হয়ে তারা ধ্বংসযজ্ঞের মধ্যেই ফিরছেন।

ইসরায়েলের অব্যাহত হামলা ও সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে নিজের বাড়ির ধ্বংসস্তূপের মুখোমুখি হওয়া ব্যক্তিদের মধ্যে হুসেইন দামাশও রয়েছেন।

দামাশ বলেন, ‘ইসরায়েল এখনই হামলা চালাতে পারে। তাদের বিশ্বাস করা যায় না। তারা আন্তর্জাতিক আইন মানে না। সারা বিশ্ব এটা জানে।’

ইসরায়েল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে, যার কিছু অংশ কয়েক দশক ধরে তাদের দখলে এবং অন্যগুলো ২০২৩-২০২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়েছে। সর্বশেষ অভিযানে ইসরায়েলি বাহিনী লেবাননের ভূখণ্ডে ১০ কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছে।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ