শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮


উত্তরাখণ্ডে মাদরাসা বোর্ড বিলুপ্ত, বাধ্যতামূলক হচ্ছে সরকারি পাঠ্যক্রম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের উত্তরাখণ্ড রাজ্য সরকার মাদরাসা শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, উত্তরাখণ্ড মাদরাসা বোর্ড বিলুপ্ত করা হবে এবং ২০২৬ সালের জুলাই থেকে রাজ্যের সব মাদরাসায় উত্তরাখণ্ড শিক্ষা বোর্ডের নির্ধারিত পাঠ্যক্রম বাধ্যতামূলক করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, যেসব মাদরাসা সরকারি পাঠ্যক্রম বাস্তবায়ন করবে না, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। তাঁর দাবি, রাজ্যে অভিন্ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই আপত্তি জানিয়েছেন মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন নেতা। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফারঙ্গি মহলি এ সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দিয়ে বলেন, মাদরাসা বোর্ড বিলুপ্তির উদ্যোগ দেশের সংবিধান ও বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এ ঘোষণাকে কয়েকজন হিন্দু ধর্মীয় নেতা স্বাগত জানিয়েছেন। তবে এ প্রসঙ্গে কিছু বক্তা মাদরাসা ও অন্যান্য ধর্মকে ঘিরে বিতর্কিত মন্তব্যও করেছেন, যা নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ