নিজস্ব প্রতিবেদক-
কথিত জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ তুলে গ্রেপ্তার সিলেটের তরুণ আলেম মুফতি আব্দুল্লাহ মায়মুন কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন। প্রায় চার বছর পর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) কারামুক্তির পর সিলেটের জামিয়া কাসিমুল উলুম শাহজালাল (রহ.) দরগাহ মাদরাসায় ছুটে আসেন মুফতি আব্দুল্লাহ মায়মুন। তিনি এই মাদরাসার সাবেক শিক্ষার্থী। উস্তাদদের সঙ্গে সাক্ষাতের জন্যই তিনি এখানে আসেন বলে জানা গেছে।
২০২৩ সালে তাকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করে র্যাব। তখন র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দাওয়াতি শাখার প্রধান আবদুল্লাহ মায়মুন। সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হকের নিয়মিত যোগাযোগ ছিল বলে দাবি করে র্যাব।
তবে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মুফতি আব্দুল্লাহ মায়মুন এ ধরনের কোনো তৎপরতার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাকে ফাঁসানো হয়েছে। এভাবে শেখ হাসিনা সরকার অনেক আলেম-উলামাকে কথিত জঙ্গিবাদের ট্যাগ দিয়ে বন্দি করে বলে অভিযোগ আছে।
আইও/