আজ সৌদি আরবে ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ মোতাবেক ৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। সৌদি আরবের মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়বেন লাখ লাখ মুসল্লি।
সেখানে আজ দুজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ইমামতি করবেন।
পবিত্র মসজিদুল হারামে জুমা পড়াবেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। এবং মসজিদে নববিতে জুমা পড়াবেন শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক্স-এর বার্তায় পবিত্র দুই মসজিদ তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানা যায়, প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও সরাসরি সম্প্রচার হবে। আরবি ভাষার পাশাপাশি বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চাইনিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা। আরবি ও অন্যান্য ভাষায় খুতবা শুনতে ওয়েবসাইটে (services.prh.gov.sa) প্রবেশ করে একটি অপশন ক্লিক করতে হবে।
ইউটিউব লিংকে (Sermons-Test) (Al-haramain-Sermons/videos) প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে।
এসএইচ/