রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

রেসিডেন্সি পারমিটে নতুন নীতি ঘোষণা সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের আবাসিক অনুমতিপত্র (আকামা বা রেসিডেন্সি পারমিট) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে এখন থেকে নিয়োগকর্তারা ন্যূনতম তিন মাস মেয়াদে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এর ফলে গৃহকর্মীদের কর্মসংস্থানসংক্রান্ত ব্যয় ব্যবস্থাপনায় নিয়োগকর্তাদের জন্য আরও নমনীয়তা তৈরি হবে।  

রোববার (১৯ জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’–এর যৌথ সহযোগিতায় এ বিশেষ সেবাটি চালু করা হয়েছে।

সৌদি আরবের সংবাদপত্র ওকাজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ব্যবস্থার আওতায় গৃহকর্মী ও সমজাতীয় শ্রেণির কর্মীদের জন্য নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাসের রেসিডেন্সি মেয়াদ বেছে নিতে পারবেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ‘আবশের’ প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুমতিপত্র ইস্যু বা নবায়ন করা যাবে।

নতুন এই নিয়ম চালুর ফলে নিয়োগকর্তারা এখন থেকে আর দীর্ঘমেয়াদি বা এককালীন এক-দুই বছরের জন্য আকামা নবায়নে বাধ্য থাকবেন না। তারা নিজেদের প্রয়োজন ও আর্থিক সুবিধা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য রেসিডেন্সি ফি পরিশোধ করতে পারবেন। তিন মাস বা এর গুণিতক মেয়াদের রেসিডেন্সি নবায়নের ক্ষেত্রে ফি ত্রৈমাসিক ভিত্তিতে কিস্তিতে পরিশোধের সুযোগও রাখা হয়েছে। এর আগে গৃহকর্মীদের রেসিডেন্সি নবায়ন সাধারণত এক বা দুই বছরের মেয়াদের মধ্যেই কঠোরভাবে সীমিত ছিল, যা একসঙ্গে পরিশোধ করা অনেকের জন্যই কষ্টসাধ্য হতো।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও স্বাধীনতা দেওয়া এবং পরিবার ও গৃহকর্মীদের বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনের সঙ্গে সেবাটিকে আরও সামঞ্জস্যপূর্ণ করা। এ উদ্যোগ সৌদি আরবের সামগ্রিক রেসিডেন্সি সেবা আধুনিকায়ন, সরকারি প্রক্রিয়া সহজীকরণ এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের চলমান মহাপরিকল্পনার একটি অংশ। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে কর্মরত লাখো প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা সরাসরি উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ