বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
‘শের’ দ্বারা রুমিন ফারহানার অভিযোগের জবাব দিলেন জুনায়েদ আল হাবীব  এক মাস ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র মোমিনের ৮ মাস পালিয়ে থাকা ও দেশ ছাড়া নিয়ে মুখ খুললেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে উপসাগরীয় অঞ্চলে বিপর্যয় ঘটতে পারে: কাতার ইরানে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে রাশিয়ার কড়া সতর্কবার্তা সংবিধান সংস্কারে গণভোট : স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ: মির্জা ফখরুল সুতার মোজার ওপর মাসাহ—শরঈ বিধান কী বলছে? মেধা বিকাশের অনন্য ঠিকানা ‘জামিআ ইসলামিয়া বাইতুল আমান’

সৌদি আরবে ভারী বৃষ্টি, হঠাৎ সড়ক ধসে তৈরি হলো বিরাট গর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের তাবুক প্রদেশে ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলের সড়ক অবরুদ্ধ করে দেয়। যদিও এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, তবু জরুরি সেবাদানকারী সংস্থা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছেন।

সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, প্রচণ্ড বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। বর্তমানে নতুন কোনও ভূমিধসের ঝুঁকি নেই। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) সোমবার থেকে বুধবার পর্যন্ত মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ কয়েকটি গভর্নরেটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কতা জারি করেছে। বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলিঝড়ের ঝুঁকি রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

গত শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড় ও ভারী বৃষ্টি আঘাত হানে। এতে আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বেশ কয়েকটি শহর ও গ্রামে সমস্যা সৃষ্টি হয়েছে।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তর সতর্ক করেছে, জনসাধারণকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে এবং বৈরী আবহাওয়ার সময় সাবধান থাকতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ