রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী

যৌথ নিরাপত্তা উদ্যোগে পাকিস্তান–সৌদি আরবের সমঝোতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশ ও আধাসামরিক বাহিনীর জন্য একটি দ্বি-পাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে সম্মত হয়েছেন পাকিস্তান ও সৌদি আরব। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে দেশ দুটির মধ্যে পেশাদার সহযোগিতার একটি নতুন পর্যায় হিসেবে চিহ্নিত হবে। সৌদির এক আলোচনা সভায় এমন সমঝোতার কথা জানিয়েছেন পাকিস্তান ও সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী।

পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছে।

সৌদি আরবে উচ্চ পর্যায়ের ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই মন্ত্রী তাদের দেশের নিরাপত্তা সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এসময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সৌদি আরবকে ‘প্রত্যেক পাকিস্তানির জন্য দ্বিতীয় বাড়ি’ হিসেবে বর্ণনা করেছেন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা তুলে ধরেছেন।

আলোচনাকালে সৌদি প্রিন্স আব্দুল আজিজ পেশোয়ারের সাম্প্রতিক হামলায় নিহত কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এসময় নিহতদের সেবা ও ত্যাগের স্বীকৃতি প্রতি স্বীকৃতি জানান প্রিন্স আব্দুল আজিজ। এছাড়া তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং চলমান নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সমন্বিত সহযোগিতা আরও গভীর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

এসময় আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যৌথ উদ্যোগগুলো পরিপালন করার জন্য পাকিস্তান-সৌদি আরব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়ার্কিং গ্রুপের পরবর্তী অধিবেশন আগামী মাসে অনুষ্ঠিত হবে।

এর আগে আঞ্চলিক সফরে থাকাকালীন সময়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানির সাথে দেখা করেছিলেন। সেখানে তারা দুজন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তাদের আলোচনার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি, মাদক পাচার রোধে যৌথ প্রচেষ্টা, উপকূলীয় নিরাপত্তা ইউনিটগুলির মধ্যে সমন্বয় জোরদার করা এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য ক্ষেত্র অন্তর্ভুক্ত ছিল।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ