রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

মিয়ানমার সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় একটি ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে এটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল বার্মার দাওয়ে এলাকায়, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিক খবর অনুযায়ী, এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় অধিদপ্তর এবং জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে একটি ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, যাতে অন্তত ১০ জন প্রাণ হারান। এই ঘটনার একদিন পর, শনিবার, বাংলাদেশে আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানিয়েছে, বাংলাদেশের মতো মিয়ানমারেও শনিবার একাধিক ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিটে (৩.৫ মাত্রা) এবং সকাল ৭টা ১৯ মিনিটে (৩.৭ মাত্রা) সেখানে ভূকম্পন অনুভূত হয়। এরপর রাত ১১টা ১ মিনিটে মিয়ানমারে আরও একটি ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এসব কম্পনেও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ