রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সড়ক দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয় ওমরাহ যাত্রী সমাহিত হলেন জান্নাতুল বাকিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত সপ্তাহে সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহত ৪২ জন ভারতীয় ওমরাহ যাত্রীকে শনিবার (২২ নভেম্বর) মদিনায় জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়েছে। এর আগে মসজিদে নববীতে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জানাজার নামাজে ইমামতি করেন শাইখ আব্দুল বারি থুবাইটি। জানাজার সময় বহু মানুষ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই হায়দ্রাবাদের বাসিন্দা ছিলেন। পরে নিহতদের দাফন করা হয় 'জান্নাতুল বাকি', মসজিদের পার্শ্ববর্তী ঐতিহাসিক কবরস্থানে।

দুর্ঘটনাটি ঘটে গত ১৭ নভেম্বর গভীর রাতে, যখন ওমরাহ যাত্রীরা মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। তাদের বাস একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়, যা থেকে কেবল একজনই বেঁচে যান। সৌদি ও ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন।

তেলঙ্গানার সিনিয়র পুলিশ কর্মকর্তা ভি.সি. সাজ্জান এই দৃশ্যকে 'হৃদয়বিদারক' হিসেবে বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন যে নিহতদের মধ্যে অনেকেই দুটি বড় পরিবারের সদস্য ছিলেন। এই মর্মান্তিক ঘটনা ভারতের, বিশেষ করে হায়দ্রাবাদের বড় ওমরাহ কমিউনিটির মধ্যে ব্যাপক শোক সৃষ্টি করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ