রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৪ হাজার প্রবাসী বাবুই সেরা লেখক সম্মাননা পেলেন কবি মুনীরুল ইসলাম  জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ, পাঁচ বছরে হাফেজ হলেন ফিনল্যান্ডের তরুণ মাদরাসায় শিশু সুরক্ষা নীতিমালা ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আজহারীর ঢাকা মহানগর উত্তর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী শীতকালে নিজেকে সুস্থ রাখার উপকারী ১০টি টিপস ৩ দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

পশ্চিম তীরে ঐতিহাসিক স্থান দখলের পরিকল্পনা ইসরায়েলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পশ্চিম তীরে রোমান আমলের ঐতিহাসিক স্থানের কিছু অংশ দখলে পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা সেখানে একটি নতুন ফাঁড়ি স্থাপন করেছে। যা ফিলিস্তিনি জমি দখলের সবশেষ ঘটনা। খবর আল জাজিরার।

ইসরায়েলের বেসামরিক প্রশাসন অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সেবাস্তিয়ার বিশাল অংশ দখলের ঘোষণা দিয়েছে।

বসতি স্থাপন বিরোধী নজরদারি সংস্থা পিস নাউ জানিয়েছে, এই স্থানটির প্রায় ৪৫০ একর জমি দখলের পরিকল্পনা করছে ইসরায়েল। ১২ নভেম্বর প্রকাশিত ইসরাইলের সরকারের আদেশে সেবাস্তিয়া এলাকার কোন জমি দখল করা হবে তার তালিকা রয়েছে।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, সেবাস্তিয়ায় প্রত্নতাত্ত্বিক স্থানটি উন্নয়নের লক্ষ্যে অধিকৃত অঞ্চলের উত্তরে ব্যক্তিগত মালিকানাধীন জমি বাজেয়াপ্ত করা হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাতে ফিলিস্তিনি বাসিন্দাদের মাত্র ১৪ দিন সময় দেয়া হয়েছিল।

প্রাচীন সামেরিয়া রাজ্যের রাজধানী সেবাস্তিয়ার ধ্বংসাবশেষের নীচে অবস্থিত বলে মনে করা হয়। খ্রিষ্টান ও মুসলিমরা বিশ্বাস করে যে এখানেই জন ব্যাপটিস্টকে সমাহিত করা হয়েছিল।

ইসরায়েল ২০২৩ সালে এই স্থানটিকে একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করে। পিস নাউ এবং আরেকটি অধিকার গোষ্ঠী জানায়, খননকাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং ইসরাইল সরকার এই স্থানটি উন্নয়নের জন্য ৯ দশমিক ২৪ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ