রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ইমারতে ইসলামিয়ার অভিযানে ৫০ হাজার মাদক ট্যাবলেট জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের কাবুলে বড় ধরনের মাদকবিরোধী অভিযানে প্রায় ৫০ হাজার জিকা ট্যাবলেট জব্দ করেছে ইমারতে ইসলামিয়া সরকারের কাবুল পুলিশ বিভাগ। ১৫ নভেম্বর রাজধানীর ৪র্থ জেলার বাজার এলাকা থেকে এসব নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়।

কাবুল পুলিশের জেলা কমান্ডার মৌলভী রোজী মুহাম্মদ শাকিব জানান, জিকা ট্যাবলেটের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ ধরনের মাদকদ্রব্য যুবসমাজের জন্য মারাত্মক ক্ষতিকর এবং সমাজে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ।

পুলিশ বিভাগ জানায়, দেশে চলমান মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের দাবিতে বলা হয়, ইমারতে ইসলামিয়ার শাসনামলে আফগানিস্তানে মাদকের প্রাদুর্ভাব কিছুটা কমেছে; তবে মাদকচক্র নির্মূলে এখনো জোরদারভাবে অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ