সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে হত্যার জন্য ইসলামিক স্টেট (আইএস) ষড়যন্ত্র করে এবং এমন দুটি আলাদা ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে দামেস্ক। দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলোর মধ্যে, সিরিয়ার একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত কয়েক মাস ধরে শারা’র জীবন নিয়ে এই ষড়যন্ত্র করা হয়েছে এবং তা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
এর মধ্য দিয়ে ১৪ বছরের গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ায় ক্ষমতা সংহত করার চেষ্টা করার সময় শারা যে প্রত্যক্ষ হুমকির মুখোমুখি হচ্ছেন সে বিষয়টি স্পষ্টভাবে বোঝা যায়।
সূত্রগুলো জানিয়েছে যে, একটি ষড়যন্ত্র করা হয়েছে শারা’র একটি পূর্বঘোষিত সরকারি বিষয়কে কেন্দ্র করে। কিন্তু বিষয়টির সংবেদনশীলতার কারণে এর বেশি তথ্য দেয়নি সূত্র।
এদিকে, সিরিয়ার তà