রবিবার, ৩১ মে ২০২৬ ।। ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‎‎গফরগাঁওয়ে ইমামের ওপর হামলার প্রতিবাদে নাগরিক বিক্ষোভ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিন দিনে সাভার ট্যানারিতে ঢুকল ৫ লাখের বেশি চামড়া হাজিদের সেবায় ‘মন্ত্রী’ হিসেবে নয় ‘খাদেম’ হিসেবে কাজ করেছি: ধর্মমন্ত্রী আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ‘ঘাতকরা জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো’  নেদারল্যান্ডসে মসজিদে হামলা-ভাঙচুর  পাক মুলুকে আমাদের ঈদ সমাচার গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘স্বপ্ন বহুদূর’-এর উদ্যোগে দরিদ্র পরিবারে কুরবানির গোশত বিতরণ ‘শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে’ 

ভেস্তে গেলো আফগানিস্তান-পাকিস্তান আলোচনা, পাল্টাপাল্টি হামলার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আলোচনা স্থগিত হয়েছে। সেই সঙ্গে নতুন করে আলোচনার জন্য তারিখ বা প্রোগ্রাম ঠিক হয়নি বলে জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ । খবর জিও নিউজ ও ডনের।

শুক্রবার (৭ নভেম্বর) জিও নিউজের এক অনুষ্ঠানে খাজা আসিফ এসব কথা বলেন, তিনি বলেন পুরোপুরি অচলাবস্থা, আলোচনা একটি অনির্দিষ্ট ধাপে প্রবেশ করেছে।

গত মাসে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার পর উত্তেজনা নিরসনে কয়েক দফায় আলোচনা চলছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে ছিল দেশ দুইটির প্রতিনিধির মধ্যে তৃতীয় দফার আলোচনা। তবে উভয় পক্ষই শেষমেশ কোনো ধরনের চুক্তিতে সম্মত হতে পারেনি।

এতে করে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা সামনের দিনগুলোতে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই আলোচনার মধ্যস্থতা করে দেওয়ার জন্য তুরস্ক ও কাতারকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেছেন, তারা আমাদের অবস্থানকে সমর্থন করেছেন, এমনকি আফগানিস্তানের প্রতিনিধিরা আমাদের সঙ্গে একমত ছিলেন, তবে তারা লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিলেন না। 

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কেন শুরু, কতদূর গড়াতে পারে?পাকিস্তান-আফগানিস্তান সংঘাত: কেন শুরু, কতদূর গড়াতে পারে?

খাজা আসিফ বলেন, পাকিস্তান কেবল একটি আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে। তিনি দাবি করেন, আফগানিস্তান চেয়েছিল মৌখিক আশ্বাস গ্রহণ করা হোক, যা আন্তর্জাতিক আলোচনায় সম্ভব নয়।

পাক এই মন্ত্রী বলেছেন, মধ্যস্থতাকারীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু শেষপর্যন্ত তারাও আশা হারিয়ে ফেলেছে। তাদের যদি সামান্য আশাবাদ থাকত, তাহলে তারা আমাদের থাকতে বলতো। এভাবে আমাদের খালি হাতে ফিরে আসা দেখে তারাও কাবুলের উপর হাল ছেড়ে দিয়েছে।

তিনি বলেন, পাকিস্তানের অবস্থান দৃঢ় এবং স্পষ্ট। আমাদের একমাত্র দাবি হলো আফগানিস্তানকে নিশ্চিত করতে হবে- তার মাটি পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করা হবে না। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ