শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইসরায়েলগামী পণ্যবাহী জাহাজে হুতিদের হামলায় নিহত ৪, নিখোঁজ ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লোহিত সাগরে হুথি যোদ্ধাদের হামলায় ‘এটারনিটি সি’ নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১৫ জন।

বুধবার (৯ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, গ্রিসের মালিকানাধীন এই জাহাজটিতে মোট ২৫ জন ছিলেন। হামলার পর ছয়জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হুথি যোদ্ধাদের দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলগামী ওই জাহাজে তারা ক্ষেপণাস্ত্র ও একটি নৌযান ব্যবহার করে আক্রমণ চালায়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সোমবার চালানো ওই হামলার পর কিছু নাবিককে তারা নিজেরাই উদ্ধার করে চিকিৎসাসেবা দিয়েছেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের নৌ-অভিযান ‘অপারেশন অ্যাসপাইডস’ জানিয়েছে, আক্রান্ত জাহাজটিতে ২২ জন নাবিক ও তিনজন নিরাপত্তাকর্মী ছিলেন। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় নাগরিক।

সূত্র: আল জাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ