শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে চাকরি হারালেন নেদারল্যান্ডসের ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগের সঙ্গে দেখা করায় নেদারল্যান্ডসের একটি মসজিদের ইমামকে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার (৭ জুলাই) ইউরোপের বিভিন্ন মসজিদ থেকে ১৫ জন ইমাম আইজাকের সঙ্গে কথিত সৌহায্যপূর্ণ বৈঠকে অংশ নেন। এরমধ্যে ইউসেফ মিসিবিহ নামে নেদারল্যান্ডসের এক ইমামকে আরবি ভাষায় অনুবাদ করে ইসরায়েলের জাতীয় সংগীত গাইতে দেখা যায়। তিনি নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় শহর আলকামারের বিলাল মসজিদে ইমামতি করেন।

মঙ্গলবার এক বিবৃতিতে বিলাল মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্ত থেকে ইউসেফ মিসিবিহকে বরখাস্ত করা হয়েছে। তারা বলেছে, ইমামের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কারণে, মসজিদ কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। এ মুহূর্ত থেকে তার সঙ্গে এ মসজিদের কোনো সম্পর্ক নেই।

ইউরোপ থেকে ইমামদের যে দলটি ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন তাদের নেতৃত্ব দিচ্ছেন বিতর্কিত ফরাসি ইমাম হাসেন চালগোমি। তিনি ফ্রান্সের সেইন-সেইন্ট ডেনিস এর মসজিদে ইমামতি করেন। ইসরায়েলি গ্রুপগুলোর সঙ্গে তার আগে থেকেই সখ্যতা রয়েছে। ২০১৯টি ইসরায়েলি স্যাটেলারদের আমন্ত্রণে পশ্চিমতীর ভ্রমণ করেছিলেন তিনি। সূত্র: মিডেল ইস্ট আই

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ