বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৫ ফাল্গুন ১৪৩২ ।। ১ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমান প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ ঘোষণা এবারে সংসদে কওমি-আলিয়ার ২৪ আলেম! কায়কোবাদ ধর্মমন্ত্রী হওয়ায় মুরাদনগরে পথচারীদের মাঝে উলামায়ে কেরামদের মিষ্টি বিতরণ ঢাকায় আসছেন এরদোগানের ছেলে , প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করবেন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেফতার করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাকিস্তান সফরের আমন্ত্রণ রমজান উপলক্ষে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রস্তুতি পরিদর্শন সৌদি মন্ত্রীর যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করবে তালেবান

সীমান্ত রক্ষায় সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে বললেন আফগান সেনাপ্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীর প্রধান ক্বারী মুহাম্মদ ফাসিহউদ্দিন ফিতরত আফগান সীমান্ত রক্ষায় সেনাবাহিনীকে যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই দৃঢ়তার সঙ্গে সীমান্ত রক্ষা করতে হবে এবং যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সদা প্রস্তুত থাকতে হবে।’

গত ৭ জুলাই কাবুলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আর্টিলারি সক্ষমতা বৃদ্ধিমূলক সেমিনারের সমাপনী ও স্নাতক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের ৬৫ জন পরিচালক ও কমান্ডার অংশগ্রহণ করেন। তাদের পেশাগত দক্ষতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সেনাপ্রধান আরও বলেন, ‘আর্টিলারি সেকশন আমাদের জাতীয় সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলোর একটি। এই সেকশন যত শক্তিশালী হবে, আমাদের সেনাবাহিনীও ততটাই বলশালী হবে।’

তিনি বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে ‘চ্যালেঞ্জিং’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কৌশলগত ও প্রযুক্তিগত উন্নয়ন এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে আফগান সেনাবাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৌলভি তুরাব-উল-হাদী এবং মোল্লা সিদিকুল্লাহ মাস্ত্রী , যারা কামান ও যুদ্ধাস্ত্র ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ