শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

হারামাইনে প্রতি নামাজের জন্য থাকবেন একজন অতিরিক্ত ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রত্যেক ফরজ নামাজে মূল ইমাম ও মুয়াজ্জিনের পাশাপাশি অতিরিক্ত (ব্যাকআপ) ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস এই সিদ্ধান্ত ও নির্দেশনার কথা জানিয়েছেন।

শায়খ সুদাইস বলেন, প্রত্যেক নামাজে রিজার্ভ ইমাম নিশ্চিত করার মাধ্যমে আমরা বিশ্বজুড়ে মুসলমানদের প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকছি। এ উদ্যোগ নামাজ ও আজানের সৌন্দর্য ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখবে। দ্য ইসলামিক ইনফরমেশন জানায়, নতুন এই নিয়ম অনুযায়ী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিতে একজন প্রধান ইমাম ও মুয়াজ্জিন থাকবেন।

এছাড়াও একজন অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্বে থাকবেন। কোনো কারণে মূল ইমাম বা মুয়াজ্জিন উপস্থিত থাকতে না পারেন (অসুস্থতা, সময়সূচি সমস্যা ইত্যাদি), তাহলে সঙ্গে সঙ্গে অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করবেন। নামাজ ও আজানের বিলম্ব এড়াতে এবং হাজী ও মুসল্লিদের ইবাদতের ধারাবাহিকতা ও পবিত্রতা রক্ষা করাসহ দুই পবিত্র মসজিদের (হারাম ও নববি) ধর্মীয় ব্যবস্থাপনা আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ