শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রাণহানি থামছে না। সর্বশেষ বিমান হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে চলমান হামলায় মোট নিহতের সংখ্যা ৫৭ হাজার ৪০০ ছাড়িয়েছে।

রোববার (৬ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দিনভর ইসরায়েলের বর্বর বিমান হামলায় গাজার বিভিন্ন এলাকায় নারী-শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত হন। স্থানীয় সূত্র ও চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে জানানো হয়, হতাহতদের মধ্যে একই পরিবারের অনেক সদস্য রয়েছেন।

এর মধ্যে গাজার শেখ রাদওয়ান ও আল-নাসর এলাকায় দুটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এসব বাড়িতে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। হামলায় অন্তত ২৫ জন নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে বহু শিশু ও নারী রয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

এ ছাড়া ওয়াদি গাজার দক্ষিণে এক ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ৪ জন নিহত ও ২৫ জন আহত হন বলে জানিয়েছে আল-আউদা হাসপাতাল কর্তৃপক্ষ।

অন্যদিকে গাজা শহর ও মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

চিকিৎসাকর্মীরা জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ