শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: গাজী আতাউর রহমান দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের পতাকা র‍্যালি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে অস্বীকৃতি মাওলানা বদরুদ্দিন আজমলের

যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত। হামাস মিত্র ইসলামিক জিহাদ বলেছে, তারা গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হবে এমন নিশ্চয়তা দাবি করেছে তারা। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে এবং অন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর ওই ঘোষণা আসে।

এদিকে যুদ্ধ বন্ধে জোর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে হামাসের ইতিবাচক মনোভাব একটি ভালো দিক। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। অন্যদিকে  শুক্রবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৮ ফিলিস্তিনি। এছাড়া গাজার শহরের জেইতুন এলাকায় আল-শাফি স্কুলে হামলা চালিয়েছে দখলদাররা। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহত অনেকে। গাজার মধ্যাঞ্চলের মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত কমপক্ষে ২ ফিলিস্তিনি। গাজা যুদ্ধে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ২৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন। 

সূত্র: আল জাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ