বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘গাজায় হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে জাতিসংঘের নিয়োজিত বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, গাজা ধ্বংস করার জন্য হিরোশিমার চেয়েও ৬ গুণ বেশি শক্তিশালী বোমা ফেলেছে ইসরায়েল।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রতিবেদনে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

আলবানিজ আরও বলেছেন, গাজা ধ্বংস করার জন্য প্রায় ৮৫ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করা হয়েছে, যা হিরোশিমার চেয়ে ৬ গুণ শক্তিশালী। এগুলো নিক্ষেপ করার জন্য ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সহযোগিতা করে অস্ত্র কোম্পানিগুলো প্রায় রেকর্ড মুনাফা অর্জন করেছে। এছাড়া গাজায় আধুনিক ইতিহাসের অন্যতম নিষ্ঠুর গণহত্যার জন্য ইসরায়েলই দায়ী।

ফিলিস্তিন ভূখণ্ডে মার্কিন-ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হ