শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা সাগরে নিখোঁজের একদিন পর মিলল মাদরাসাছাত্র আরিফের লাশ আগামীকাল অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা যশোরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু সরকারের ১৮০ দিনের পারফরম্যান্স আশাজাগানিয়া নয়: গাজী আতাউর রহমান দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্বাধীনতা দিবস উপলক্ষে দারুল উলুম দেওবন্দের শিক্ষার্থীদের পতাকা র‍্যালি উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটে অস্বীকৃতি মাওলানা বদরুদ্দিন আজমলের

মুম্বাইয়ে লাউডস্পিকারে আজান নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

চরমপন্থী ভারত সরকার মুম্বাই শহরে লাউডস্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মুম্বাইয়ের পুলিশ কমিশনার দিব্যন ভারতী গণমাধ্যমকে জানিয়েছেন, শহরের ধর্মীয় স্থানগুলো থেকে ১,৫০০টি লাউডস্পিকার সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে মুম্বাই এখন একটি "লাউডস্পিকার মুক্ত" শহর হিসেবে পরিচিত।

দিব্যন ভারতী আরও বলেন, এই নিষেধাজ্ঞার পর, শহরে কোনো ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি নেই, তবে বিশেষ ধর্মীয় উৎসবগুলোর সময় সাময়িকভাবে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি দেওয়া হবে। পুলিশ এ বিষয়ে কঠোর নজরদারি চালাবে এবং নিশ্চিত করবে যে, ভবিষ্যতে এই ধরনের লাউডস্পিকার পুনরায় বসানো না হয়।

এ পদক্ষেপটি মুম্বাই হাইকোর্টের জানুয়ারি মাসের আদেশের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।

সূত্র: ডেইলি জঙ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ