সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

ট্রাম্প-নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের ফতোয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ফতোয়া জারি করেছেন। তিনি তাদের ‘ঈশ্বরের শত্রু’ আখ্যা দিয়ে বিশ্বের মুসলমানদের তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এই ফতোয়ায় বলা হয়েছে, ইসলামি নেতাদের হুমকি দিলে তা ‘সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি ইরানি আইনে মৃত্যু, শূলবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসন। মুসলিম বা ইসলামী রাষ্ট্রের পক্ষে এদের সঙ্গে সহযোগিতা করাও অবৈধ বলে ফতোয়ায় উল্লেখ করা হয়।

এই ফতোয়া জারির পেছনে ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘর্ষ বড় ভূমিকা রাখে। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও পারমাণবিক কর্মকর্তারা নিহত হলে, ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরিস্থিতি চূড়ান্ত রূপ নেয় যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরান কাতারে মার্কিন সেনাঘাঁটিতে আঘাত হানে।

ফতোয়া এক ধরনের ধর্মীয় আদেশ, যা ইসলামী আইনের ব্যাখ্যার মাধ্যমে একজন শীর্ষ আলেম জারি করেন। ইরানে পূর্বেও এমন বিতর্কিত ফতোয়া জারি হয়েছে, যার মধ্যে সালমান রুশদির বিরুদ্ধে ১৯৮৯ সালের মৃত্যুদণ্ডের ফতোয়া বিশেষভাবে উল্লেখযোগ্য।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ