শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

মসজিদে নববীতে ইতেকাফে ১২০ দেশের চার হাজার মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলছে পবিত্র রমজানের শেষ দশক। প্রতিবারের মতো এবারও মদিনার মসজিদে নববীতে ইতেকাফ করছেন বিভিন্ন দেশের মুসল্লিরা। এবার এই মসজিদে ইতেকাফে বসেছেন ১২০ দেশের প্রায় চার হাজার হাজার মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়। 

খবরে বলা হয়, পুরুষ মুসল্লিদের জন্য মসজিদের পশ্চিম দিকের ছাদের অংশ এবং নারী মুসল্লিদের জন্য উত্তর-পূর্ব অংশ নির্ধারণ করা হয়েছে। পুরুষরা ৬ ও ১০ নম্বর সিড়ি এবং নারীরা ২৪ ও ২৫ নম্বর দরজা দিয়ে নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারবেন।ইতেকাফরত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ সহায়তা হেল্প ডেস্ক, ব্যক্তিগত জিনিসপত্র রাখার লকার, ফার্স্ট এইড সুবিধাসহ মেডিক্যাল ক্লিনিক, বহুভাষিক অনুবাদ সেবা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। 

তাছাড়া ইফতার, রাতের খাবার, সাহরি এবং মোবাইল চার্জিং স্টেশনের সুবিধাও রয়েছে। প্রতি মুসল্লিকে একটি কেয়ার কিট ও রিস্টব্যান্ড দেওয়া হয়েছে, যা তাদের চলাচল ও নির্ধারিত এলাকায় প্রবেশ সহজ করবে।

গালফ নিউজের খবর অনুযায়ী, মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ১০ হাজার ইতেকাফকারীর জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ