শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

‘ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ ত্যাগ দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর ইসলামের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ে জানমাল কুরবানির সর্বোচ্চ ত্যাগ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) দলের এক বৈঠকে আনোয়ার হোসেন আরও বলেন, ইসলামপন্থীদের একতা দেখে এদেশের সাধারণ জনগণ আশান্বিত হয়েছে।ইসলামের সুশাসন দেখার অধীর আগ্রহে এদেশের আপামর জনতা। দুর্নীতি, সন্ত্রাসী, গুম, খুন, রাহাজানিমুক্ত সমাজ গঠন করাই আমাদের অঙ্গীকার। ঐক্যবদ্ধ এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেয়ার এখনই সময়। ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশের মধ্যে কোন ধরনের অরাজকতা সৃষ্টি হোক সেটা  কোনভাবেই কেউ প্রত্যাশা করে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়।নির্বাচনকে গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারলে  নির্বাচন সহিংসতার দিকে যেতে পারে। সহিংসতা এড়াতে এখন থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ