মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


এখনো জ্বলছে যুক্তরাষ্ট্র; পালাচ্ছে মানুষ, পুড়ে ছাই ১৯ হাজার একর জমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জ্বলছে লস অ্যাঞ্জেলস। ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। এরমধ্যে প্যালিসেডেস, ইটনের আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। প্যালিসেডেসের আগুনে পুড়েছে ১৯ হাজার একর জমি।

শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। ইটনের আগুন, যেটিতে পুড়েছে ১৩ হাজার একর জমি। সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। এটি ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে কেনেথ দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। এই দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।