শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৭ ভাদ্র ১৪৩৩ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সরকারি চাকরির ভাইভায় ৫০ শতাংশ নম্বর জাতি ধ্বংসের আত্মঘাতী সিদ্ধান্ত’ ‘জুলাই সনদ’ অক্ষরের অক্ষরে বাস্তবায়নের ঘোষণা চিফ হুইপের তাবুক অভিযান—কঠিন সময়ে ঈমান ও ত্যাগের পরীক্ষা বিতর্কিত আইন করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: জালালুদ্দীন আহমদ বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের নিয়ে মাওলানা সাজ্জাদ নোমানীর বৈঠক, আন্দোলনের ডাক মেঘমালার দেশে  বিগত সরকারের সময় ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার ২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়: ধর্ম মন্ত্রণালয় রাজধানীতে এসএসসি-এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিল ছাত্র জমিয়ত শিক্ষক প্রশিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেবে আস-সুন্নাহ

শারজায় দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

আরব আমিরাতের শারজাহ সিটিতে সাইয়েদা খাদিজাতুল কোবরা নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করা হয়েছ।

সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজার শাসক শেখ ড. সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি সোমবার মসজিদটি উদ্বোধন করেন। আধুনিক ও ফাতিমীয় স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদটি উদ্বোধনের সময় তিনি একটি স্মারক ফলক উন্মোচন করেন।

মসজিদটি ৪৯ হাজার ৩৮৩ বর্গ মিটার এলাকা জুড়ে। মসজিদের অভ্যন্তরে নামাজ পড়তে পারবেন ১৪০০ পুরুষ এবং বাইরের অংশে নামাজ পড়তে পারবেন ১৩২৫জন। এছাড়াও অংশ নিতে পারবেন ১৪০ জন নারী।

মুসল্লিদের সুবিধার জন্য মসজিদে একটি লাইব্রেরি, মৃতদের গোসলের জন্য একটি ভবন, ওয়াটার স্টেশন, অজুর জায়গা, বিশ্রামাগার, ৫৯২টি গাড়ির পার্কিং স্থান রয়েছে। এছাড়াও রয়েছে ইমাম ও মুয়াজ্জিনের জন্য বাসস্থান।

উদ্বোধনের সময় মসজিদের সামাজিক গুরুত্ব, নিমাণকারীর মর্যাদা ও পুরস্কারের কথা তুলে ধরেন শারজাহর ইসলামিক বিষয়ক বিভাগের প্রচার ও ফতোয়া বিভাগের প্রধান শায়খ ড. সালেম আল-দুবি।

সূত্র : গালফ নিউজ

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ