শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা সরকারের: আমির খসরু দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি দ্বীনি শিক্ষায় অবদানের স্বীকৃতি: ‘আপনজন সম্মাননা’ পেলেন মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী সৌদিতে চার বাংলাদেশি হাফেজের কৃতিত্ব, সংবর্ধনা দেবে ইফা মুসলিম উম্মাহর জাগরণে নবীজির জীবনীই মূল পথনির্দেশনা: শায়খ সুদাইস মন্ত্রী-প্রতিমন্ত্রী পদে শপথের ডাক পেলেন যে ৬ জন কুমিল্লার প্রসিদ্ধ আলেম মাওলানা ছাদেকুর রহমানের ইন্তেকাল ১২ মাদরাসা ছাত্র এইচআইভি পজিটিভ হওয়ার দাবি ভিত্তিহীন: নওগাঁ স্বাস্থ্য বিভাগ নাটোরের সিংড়ায় পৌর জমিয়তের নতুন কমিটি গঠন

লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত বেড়ে ৪৯২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৯২ জনে দাঁড়িয়েছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, হিজবুল্লাহর স্থাপনা ধ্বংস করতে এক হাজার ৩০০ লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলের উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ২০০ এর বেশি রকেট হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন শিশু ও ৫৮ জন নারী রয়েছে। সেইসঙ্গে হামলায় আহত হয়েছে এক হাজার ৬৪৫ জন।

তবে হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হিজবুল্লাহর সদস্য তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবাইদ বলেছেন, হামলার কারণে হাজার হাজার পরিবার পালিয়ে গেছে।

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। তিনি জানান, আমরা লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চাই না।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ