সহিংস জেরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সহিংসতা নতুন করে বৃদ্ধি পাওয়ায় রাজ্যের তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। তবে কারফিউ ভেঙ্গেই চলছে বিক্ষোভ।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং থৌবল জেলায় গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। রাজ্যের শান্তি পুনরুদ্ধারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের এক দিন পরই মণিপুর এই তিন জেলায় কারফিউ জারি করা হলো।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর ৩টা থেকে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুর ৩টা পর্যন্ত সমগ্র রাজ্যে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল এই নির্দেশিকা জারি করে এ কথা জানিয়েছে মণিপুর সরকার।
অশান্তির আবহে সামাজিক যোগাযোà