শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ওমরাহ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানাল সৌদি সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৌদি আরবে ওমরাহ পালনকারী মুসলমানদের সংখ্যা তিন গুণ বাড়িয়ে বছরে ৩ কোটিতে উন্নীত করতে চায় রিয়াদ। যেখানে গত বছর ওমরাহ পালন করছেন ৪৫ লাখের বেশি। আর এই তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।

দেশটির ওমরাহবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি আবদুল রহমান বিন ফাহদ সৌদি টেলিভিশন আল এখবারিয়াকে এ তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের

তিনি বলেন, ‘প্রতি বছরই ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এমন বাস্তবতায় ওমরাহ যাত্রীর সংখ্যা চলতি বছর এক কোটি থেকে বাড়িয়ে তিন কোটি করার লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে রিয়াদ সরকারের।’

নতুন হিজরি বর্ষ শুরুর প্রথম ছয় মাসে হজের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে সৌদি আরবে যান ৪৫ লাখের বেশি মানুষ।

নতুন হিজরি বর্ষ শুরুর পর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৫০ লাখ ওমরা ভিসা চালু করা হয়েছে। এর মধ্যে ৪০ লাখের বেশি মানুষ উড়োজাহাজে এবং প্রায় ৫ লাখ বিভিন্ন বর্ডার এলাকা দিয়ে ও ৩ লাখ ৬ হাজার ৭৫ জন সমুদ্রপথে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যান।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সবচেয়ে বেশি ওমরাযাত্রী এসেছেন ইন্দোনেশিয়া থেকে। এই সংখ্যা ১০ লাখ ৫ হাজার ৬৫ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ২০৮ জন। পাশাপাশি তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটি থেকে ওমরাহযাত্রীর সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৭৬৫ জন।

এছাড়া চতুর্থ অবস্থানে আছে মিশর। দেশটি থেকে ৩ লাখ ৬ হাজার ৪৮০ জন ওমরাহ পালন করেন। এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ইরাক, দেশটির ওমরাহ পালনকারীর সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ৬৪০ জন। আর ষষ্ঠ অবস্থানে থাকা বাংলাদেশ থেকে গত বছর ওমরাহ পালন করেছেন ২ লাখ ৩১ হাজার ৯২ জন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ