বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

সিলেটের আখালিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ল ১০ ব্যবসা প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট নগরের আখালিয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) প্রধান ফটকের কাছে আগুনে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের সময় এই আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টা ২০ মিনিটের দিকে বিজিবির প্রধান ফটকের বিপরীত দিকের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। বিষয়টি নজরে আসা মাত্র বিজিবির সদস্যরা ফায়ার ফাইটিং সরঞ্জাম নিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে তৎপরতা শুরু করেন। এর মধ্যে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। প্রাথমিকভাবে বিজিবির ধারণা বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, আগুনে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ