সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষার্থীদের মারধর ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করল বেফাক আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক শাহাদত বার্ষিকীতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে স্মরণ সময়মতো টাকা জমা না দিলে হজের প্রাথমিক নিবন্ধন বাতিল: হাব নারী শিক্ষা প্রশ্নে তালেবানের নীতিকে সমর্থন ডা. জাকির নায়েকের আল-ইবরাহিমি মসজিদ: দুই সহস্র বছরের ইতিহাস, স্থাপত্য ও দখলের ক্ষত এক বছর পর খুলে দেওয়া হলো খিলগাঁও কবরস্থান মসজিদ পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে কার্যকর উদ্যোগ নিন: খেলাফত মজলিস পবিত্র কাবার ভেতরে নামাজ আদায় করলেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে স্বাগত, আমাদের শায়খুল ইসলাম!

তারেক রহমান দেশপ্রেমিক প্রধানমন্ত্রী: পানিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ইতোপূর্বে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫-২০টি গাড়ির বহর থাকত। ঢাকা শহরের গত একমাসে কারও চোখে কি গাড়ির বহর দেখা গেছে? এটা হলো তারেক রহমান, একটা ভিন্ন প্রধানমন্ত্রী। জনগণের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী। এখনো শপথের এক মাস হয়নি, ইতোমধ্যে জনগণের বিবেককে নাড়া দিয়েছে যে, তারেক রহমানের পক্ষেই সম্ভব এ দেশ পরিচালনা করা। দেশে ২০ কোটির ওপর মানুষ, ধর্ম-বর্ণ-গোত্র সবমিলিয়ে আমরা যারা বাংলাদেশি, আমরা যারা এ দেশে বসবাস করি, আমাদের সবার মধ্যে দেশের প্রতি মায়া মমতা দরদ রয়েছে। এই দরদ জাগিয়ে তুলতে হবে, এই ক্ষেত্রে তারেক রহমান একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের সোনারবাংলা চাইনিজ রেস্তোরায় এ আয়োজন করা হয়। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

মন্ত্রী বলেন, এই প্রধানমন্ত্রী আগের প্রধানমন্ত্রীর মতো নয়, একটু ভিন্ন, উনার কথাবার্তা বক্তব্যে ভাষণে ইতোমধ্যে প্রমাণ করেছে। এই প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার সময় অফিসে যাচ্ছেন। এর আগে এ ধরনের চিত্র সচরাচর আমাদের চোখে পড়েনি৷ এতে আমরা জাতি উপকৃত হয়েছি। যারা সরকারি চাকরি করেন তারা সতর্ক ও সজাগ হয়েছেন এবং দেশের মানুষ আমরা উপকার এবং সুবিধা পাচ্ছি।

ফ্যামিলি কার্ড নিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কি প্রশ্ন তুলতে পারবেন যে এটি শুধু একটি গোষ্ঠী বা মুসলমান তাদের জন্য? না, ফ্যামিলি কার্ড বাংলাদেশের মানুষের জন্য। এই ফ্যামিলি কার্ড আপনার জন্য থাকবে, আমার পরিবারের জন্যও থাকবে। পরিবারের গৃহিনীর নামে ফ্যামিলি কার্ড থাকবে। কোনো পুরুষের নামে ফ্যামিলি কার্ড দেয়নি। এটা সবার জন্য আসবে। আজকে প্রাথমিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে ও যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহার সঞ্চালনায় এতে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক রত্নদ্বীপ পাল, সদস্য সচিব মানিক সাহা ও জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী প্রমুখ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ