শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

রাইসি-এরদোয়ান ফোনালাপ: ইসরায়েলকে কড়া বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ‘মুসলিম দেশগুলোকে অবশ্যই ইসরায়েলের সাথে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।’ তার দাবি, ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সাথে যে অপরাধ করছে তা বন্ধ করতে চাপ তৈরি করতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সাথে ফোনালাপে রবিবার রাইসি বলেছেন, ‘মার্কিন প্রশাসন ধারাবাহিকভাবে ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা করে যাচ্ছে। গাজায় ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন থামানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে দেশটির সাথে সবরকম রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা।’

রাইসি আরো বলেছেন, ‘গাজার মানুষ ইসরায়েলের অত্যাচারে ভয়ংকর রকম ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সদ্য পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

এখনো যুদ্ধবিরতি কার্যকরের কোনো উদ্যোগ নিচ্ছে না ইসরায়েল। দেশটি এরই মধ্যে চার শতাধিক আন্তর্জাতিক বিধান লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে। রাইসির মতে ইসরায়েল চরম আগ্রাসী, দেশটির কোনো মানবিক স্বভাব নেই। 

মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। তিনি দ্রুতই গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ করতে পদক্ষেপ নিতে বলেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ