বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভারী বৃষ্টি ও তুষারপাতে পাকিস্তানে ৩৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে ২২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। 

দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রায় এক সপ্তাহ ধরে হিমায়িত বৃষ্টি ও অপ্রত্যাশিত তুষারপাতে এই ঘটনা ঘটে।

পাকিস্তানের দুযোর্গ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত শুক্রবার থেকে পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হচ্ছে।

বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২২ জনই শিশু। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

মার্চ মাসে পাকিস্তানে সাধারণত আর্দ্র আবহাওয়া থাকে। এ সময় এ ধরনের তুষারপাত অপ্রত্যাশিত।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মোশতাক আলী শাহ জলবায়ু পরিবর্তনকে এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য দায়ী করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণে অন্তত ১৫০টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও পাঁচশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বেশিরভাগই খাইবার পাখতুনখোয়া এবং দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে। পাহাড়ি এলাকায় ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। আকস্মিক বন্যায় অসংখ্য রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শত শত ঘরবাড়ি ধসে পড়েছে। অনেক জেলায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। সূত্র: বিবিসি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ