নিজেকে একজন ইহুদিবাদী আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনও ইহুদি নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে পুনর্ব্যক্ত করেছেন এবং বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা দেওয়ার সুযোগের সদ্ব্যবহার করতে হবে।
স্থানীয় সময় সোমবার গভীর রাতে এনবিসি-তে ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন বলেন, “ইহুদিবাদী হওয়ার জন্য আপনার ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। ইসরায়েল না থাকলে পৃথিবীতে একজন ইহুদিও নিরাপদ থাকতে পারবে না।”
তিনি আরও বলেন, ‘কিন্তু এখানে একটি বিষয় আছে। তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শ
