রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

মহাসড়কে পড়ে ছিল নৌবাহিনী সদস্যের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের ওপর পড়ে ছিল মোটরসাইকেল আরোহী এক নৌবাহিনী সদস্যের মরদেহ। ওই নৌবাহিনী সদস্যের নাম দেলোয়ার হোসেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে ওই মহাসড়কের চিকনদণ্ডী ইউনিয়নের বড়দীঘিরপাড় ও লালিয়ারহাটের মধ্যবর্তী মিস্ত্রিঘাটা নামক এলাকা থেকে ওই নৌবাহিনী সদস্যের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সড়ক দুর্ঘটনায় ওই নৌবাহিনী সদস্য নিহত হয়েছেন।

নিহত দেলোয়ার হোসেন (২৯) ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। নিহত দেলোয়ার বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এই বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ উল্লাহ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে ওই এলাকায় মোটরসাইকেলসহ দেলোয়ার অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাকে উদ্ধার করে পথচারীরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার এসআই জাফর আহমদ গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তির মাথা, বুক ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। তার একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি বাংলাদেশ নৌবাহিনীর সেইলর পদে কর্মরত ছিলেন। নিহতের মরদেহ এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ