বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন,  রাশিয়ার পুরোদমে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩১ হাজার সেনা নিহত হয়েছে। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তবে তিনি ইউক্রেনে কতজন সেনা আহত হয়েছে সেই সংখ্যা জানাননি। এর কারণ হিসেবে তিনি বলেছেন, এটি জানালে রাশিয়ার সেনাদের পরিকল্পনায় সুবিধে হবে। 

সাধারণত যুদ্ধ শুরুর পর থেকে কোন দেশই নির্দিষ্ট করে হতাহত সেনার সংখ্যা তেমন জানায়নি। তবে জেলেনস্কি এবার তার দেশের নিহত সেনার সংখ্যা জানালেন। 

এর আগে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইউক্রেনে সহায়তা সরবরাহে বিলম্ব করছে পশ্চিমারা। এরপরেই নিহত সেনার সংখ্যা জানালেন জেলেনস্কি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা দুই বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির যুদ্ধ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ