বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভারতে গঙ্গাস্নানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ২২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে গঙ্গাস্নানে যাওয়ার পথে ট্রাক্টর-ট্রলি উল্টে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির উত্তরপ্রদেশের কাশগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

কর্তৃপক্ষ জানায়, গঙ্গাস্নানের উদ্দেশ্যে একটি ট্রাক্টর-ট্রলিতে করে রাজ্যের কেদারগঞ্জে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে কাশগঞ্জ এলাকায় তাদের বহনকারী ট্রাক্টর-ট্রলি উল্টে একটি পুকুরে পড়ে যায়।

এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ারও ঘোষণা দেন।

অপরদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান। এছাড়া, আহতদের বিনামূল্যে চিকিৎসা দেয়ারও নির্দেশ দেন তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ