বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

স্বামীকে হাতখরচ দিতে স্ত্রীকে নির্দেশ আদালতের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংংগ্রহীত

বেকার অবস্থায় বিয়ে করার প্রায় দু’বছর কেটে যাওয়ার পরেও কোনও চাকরি পাননি এক তরুণ। সংসারেও নিত্য অশান্তি। সহ্য করতে না পেরে পারিবারিক আদালতে স্ত্রীর বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরে ঘটেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, তরুণের দাবি, মেয়ের পরিবারের তরফে জোর করায় ২০২২ সালে মন্দিরে গিয়ে বিয়ে করেন দু’জনে।

তরুণের আরও দাবি, বিয়ে করার আগে আপত্তিও জানিয়েছিলেন তিনি। এমনকি দ্বাদশ শ্রেণির পরীক্ষাও দিতে পারেননি তিনি। বিয়ের পর নিত্যদিন তার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ তরুণের।

বর্তমানে একটি বিউটি পার্লারে কাজ করেন তরুণী। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতি মাসে স্বামীকে পাঁচ হাজার টাকা হাতখরচ হিসাবে দিতে হবে তরুণীকে। পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় খরচ বহন করতে হবে তরুণীকেই। তরুণ যত দিন চাকরি না পাচ্ছেন, তত দিন তরুণীর কাছ থেকে হাতখরচ পাবেন বলে আদালতের নির্দেশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ