বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

গাজা যুদ্ধে গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা হামাসাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামাসের পলিটব্যুরো সদস্য ও লেবাননে সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান

গাজা যুদ্ধ সম্পর্কে ইসরাইলি প্রচারণা নাকচ করে প্রকৃত সত্য প্রকাশ করার জন্য গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি বলেছে, গাজায় দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে হামাসকে গণমাধ্যমের প্রচারণার বিরুদ্ধেও লড়াই করতে হচ্ছে।

হামাসের পলিটব্যুরো সদস্য ও লেবাননে সংগঠনটির প্রতিনিধি ওসামা হামদান গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে ২৪তম ‘ইরান মিডিও এক্সপো’র উদ্বেধনী অধিবেশনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের সশস্ত্র লড়াইয়ের চেয়ে গণমাধ্যমের ভূমিকা কোনো অংশে কম নয়। ঠিক একারণেই ইসরাইলি সেনারা গাজার প্রকৃত খবরাখবর প্রকাশ ঠেকাতে প্রায় দেড়শ’ সাংবাদিককে হত্যা করেছে। ওসামা হামদান বলেন, গাজা যুদ্ধে গণমাধ্যম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

হামাসের এই নেতা বলেন, আজ প্রতিরোধ অক্ষের অবদান ও আত্মত্যাগের খবর প্রচার করার ক্ষেত্রে গণমাধ্যম সামনে এগিয়ে এসেছে। হামদান সুস্পষ্ট করে বলেন, আল-আকসা তুফান অভিযানে গণমাধ্যম যে সফলতা দেখিয়েছে তা দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন।

হামাসের এই সিনিয়র নেতা বলেন, যুদ্ধ শুরু হওয়ার ১৪০ দিন পর আজ গাজার প্রতিরোধ ফ্রন্ট মিত্রদের কল্পনার চেয়েও অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ আগ্রাসনের মোকাবিলায় অটল-অবিচল রয়েছে এবং গাজার ভবিষ্যত নির্ধারণ করার ক্ষেত্রে প্রতিরোধ ফ্রন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ