শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইসরাইলের ৪৯টি বড় কোম্পানির ওয়েবসাইট হ্যাক করলো ফিলিস্তিনপন্থী হ্যাকাররা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় স্থল ও বিমান হামলার প্রতিশোধ নিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের ৪৯ টি বড় কোম্পানির ওয়েবসাইট হ্যাক করেছে ফিলিস্তিন-পন্থী হ্যাকাররা।

সাইবার প্রযুক্তি ও নিরাপত্তা কোম্পানি ‘ফ্যালকন ফিডস ডট আইও’ এক এক্স বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছে।

এক্স বার্তায় বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইসরাইলের ৪৯টি কোম্পানির ওয়েবসাইট থেকে ব্যাপক আকারে তথ্য লঙ্ঘন ও ফাঁস হয়েছে।

এসব কোম্পানির মধ্যে রয়েছে, ইসরায়েল ইনোভেশন অথরিটির ওয়েবসাইট। যারা মূলত দেশটির শিল্প উন্নয়ন ও গবেষণা নিয়ে কাজ করে থাকে।

আরো রয়েছে দেশটির সাইবার নিরাপত্তা ভূ-গোয়েন্দা সংস্থা ‘ম্যাক্স সিকিউরিটি।’

এছাড়াও রয়েছে, সামাজিক কল্যাণ ও নিরাপত্তা মন্ত্রণালয়, আইকেইএ ইসরায়েল ও টয়োটা ইসরায়েলসহ আরো অনেক ওয়েবসাইট।

প্রসঙ্গত, ‘সাইবার তুফান’ নামে একটি হ্যাকার গ্রুপ তেল আবিবের বিরুদ্ধে এই হ্যাকিং অপারেশনের দায়বদ্ধতা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে ইসরাইলের বিভিন্ন ওয়েবসাইট ও গণমাধ্যম গুলোর উপর সাইবার আক্রমণ চালিয়েছিল একই গ্রুপটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ